Close Menu
তথ্য বার্তা

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    Facebook X (Twitter) Instagram
    Trending
    • স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!
    • রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!
    • ৫৯ বছরে মা হলেন তিনি
    • উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা
    • যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না
    • তিনটি সহজ আমলেই জান্নাতের প্রতিশ্রুতি
    • বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন
    • অনিচ্ছায় গলার ভেতর পানি ঢুকলে কি রোজা ভাঙে?
    Sunday, March 15
    Facebook YouTube TikTok X (Twitter) Instagram WhatsApp
    তথ্য বার্তা
    Subscribe
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • শিক্ষাঙ্গন
    • ইসলাম ও জীবন
    • অন্যান্য
      • জবস
      • পরবাস
      • লাইফ স্টাইল
      • চিত্র বিচিত্র
    তথ্য বার্তা
    You are at:Home » বিশ্বকাপের ভেন্যু শহরে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি
    খেলা

    বিশ্বকাপের ভেন্যু শহরে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

    ToththobartaBy ToththobartaFebruary 8, 2026No Comments2 Mins Read322 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    চলতি বছরের জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশে। তবে টুর্নামেন্টের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে হবে বলে দেশটির দিকেই তাকিয়ে অধিকাংশ ফুটবলসংশ্লিষ্টরা। বিশেষত, সেখানকার অভিবাসন নীতিমালা এবং সেটিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে চলমান অস্থিরতার কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে। এরই মাঝে বিশ্বকাপের ভেন্যু শহর ফ্লোরিডাকে ‘অনিরাপদ গন্তব্য’ বলে বিদেশি ভ্রমণকারীদের হুঁশিয়ারি দিয়েছে একাধিক সংস্থা।

    এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার একাধিক নাগরিক ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফ্লোরিডায় ভ্রমণে সতর্কতা জারি করেছে। তাদের অভিযোগ– কড়াকড়ি অভিবাসন আইন প্রয়োগের কারণে আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে বর্ণভিত্তিক প্রোফাইলিং, ত্রুটিপূর্ণ আটক এবং সেখান তেকে বিতাড়নের ঝুঁকি বাড়তে পারে। সে কারণে ফ্লোরিডায় গমনেচ্ছুদের সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে সবসময় পরিচয়পত্র, নিজ নিজ কনস্যুলেটে ভ্রমণ পরিকল্পনার নিবন্ধন-সংক্রান্ত কাগজপত্র রাখতে বলা হয়েছে।

    অবশ্য সতর্কতা দেওয়ার পাশাপাশি আইন প্রয়োগ প্রক্রিয়া জবাবদিহি ও স্বচ্ছতার জায়গা না পৌঁছা পর্যন্ত ফ্লোরিডায় ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনারও আহবান জানান তারা। গণমাধ্যম ও নাগরিক অধিকার সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট এক বিবৃতিতে বলেন, ‘ফ্লোরিডা এখন আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ গন্তব্য নয়। দর্শনার্থী ও বাসিন্দাদের কারণ ছাড়াই আটক করা হতে পারে এবং চেহারা, ভাষা কিংবা উচ্চারণের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হতে পারে তাদের।

    dhakapost

    তবে ভিন্ন কথা বলছেন ট্যুরিজম সংস্থা ‘ভিজিট ফ্লোরিডা’র প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান গ্রিফিন। তার মতে– ‘এসব পরামর্শ হাস্যকর এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। যার মাধ্যমে অকারণে আমাদের রাজ্য ও শিল্পখাতের ক্ষতি করতে চায়। আইনসম্মতভাবে আগত দর্শনার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ফ্লোরিডা প্রতিদিন লক্ষাধিক ভ্রমণকারীকে স্বাগত জানায় এবং এখানকার বাসিন্দা ও পর্যটক সবার জন্যই বিশ্বকাপ উদযাপনের কেন্দ্র হতে প্রস্তুত। দর্শনার্থীরা ফ্লোরিডায় আনন্দদায়ক, নিরাপদ ও সহজ ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।

    অবশ্য কেবল ফ্লোরিডা–ই নয়, অভিবাসন বিরোধী নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। যার রেশ ধরে মিনেসৌটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আন্দোলনরত দু’জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে সবমিলিয়ে রয়েছে ৭টি ম্যাচ।

    সবমিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে হবে। এই প্রথম বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ইভেন্টে ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে। টুর্নামেন্টটি নিয়ে উন্মাদনার মাঝে চলমান নানা অস্থিরতা নিয়েও ভাবতে হচ্ছে ফুটবলভক্তদের।

    ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article বিসিবি পরিচালকদের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ফারুকের
    Toththobarta
    • Website

    Related Posts

    বিসিবি পরিচালকদের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ফারুকের

    February 8, 2026

    বার্সেলোনার বিপক্ষে মেসির চোখ ধাঁধানো গোল

    February 8, 2026

    ব্রেট লি থেকে শেফার্ড— টি-টোয়েন্টি বিশ্বকাপের যত হ্যাটট্রিক

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা

    February 5, 2026439 Views

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

    February 9, 2026411 Views

    ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

    February 8, 2026402 Views

    দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি ও ঘুষের অবসান ঘটানো হবে: জামায়াত আমির

    February 7, 2026382 Views
    Don't Miss
    আন্তর্জাতিক February 9, 2026

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    সচরাচর আমরা দেখি যেকোনো রেলস্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী পরিষেবা, কর্মীদের তদারকিসহ যাবতীয় কাজের…

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    ব্রেকিং নিউজ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত ঠিকানা।
    তথ্য বার্তা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সর্বশেষ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, বিনোদনসহ আরও নানা বিষয়ে সংবাদ পরিবেশন করি আপনাকে সবসময় আপডেট রাখতে।

    আমরা বর্তমানে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুক্ত।
    Email Us: info@toththobarta.com
    Contact: +৮৮০ ১৭১২-৫৫৮৮১৯

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    আমাদের নির্বাচিত

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    ইসরাইলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টেইন

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক

    বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

    আলোচিত খবর

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    February 9, 20260 Views

    রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

    February 8, 20261 Views

    নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় থেকেই যায় : সুজন সম্পাদক

    February 8, 20261 Views

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    February 9, 20261 Views
    © 2026 .তথ্যবার্তা Designed by Troyee Corp. Ltd.
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.