ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

বিসিবি পরিচালকদের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ফারুকের

সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সানে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে কথা বলছিলেন তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম। এই ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি করেছেন ফারুক।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।’

‘আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’

প্রেসিডেন্ট বক্সে অবস্থান করার সময় পরিচালকদের ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’

‘আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।’-যোগ করেন তিনি।

জনপ্রিয়

বিসিবি পরিচালকদের ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি, দাবি ফারুকের

আপডেটের সময়: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬