ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

  • নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: ০১:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 9

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহত হন। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের মধ্যে একজন হলেন- মো. পনি ওরফে প্যারা পনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। এরপর রিকশায় করে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছান।

এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০১:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬