ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি

ছবি: এপি

নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে। রোববার পর্যন্ত নেপালে ৭৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪৯৮ জন।

এদিকে চীনের তিব্বতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে ৫৪৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৭৫০ এবং নিখোঁজের সংখ্যা ৩ হাজার ৪৪ জন।

বুধবারের ভয়াবহ বন্যার পর আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তবে নতুন করে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। নেপালের ভুটেকোশি নদীর পানি বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারী কাদা, ভূমিধস ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা। পরিস্থিতি আরও খারাপ হলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সূত্র: ফ্রান্স২৪, রয়টার্স

জনপ্রিয়

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি

আপডেটের সময়: ০১:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬