ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

২ গোলে পিছিয়েও ১০ জন নিয়ে রোনালদোর আল নাসরের অবিশ্বাস্য জয়

একজন কম নিয়ে খেলছে দল, পিছিয়ে পড়েছে দুই গোলে, পরাজয়ের ছবিটাই তখন যেন স্পষ্ট। কিন্তু ফুটবলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। সেটিই আরেকবার প্রমাণ করল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ১০ জন নিয়েও দুই গোলের ঘাটতি মুছে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিয়েছে সৌদি ক্লাবটি। আর এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক সাদিও মানে।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে সৌদি প্রো লিগের তৃতীয় রাউন্ডে আল ইত্তিফাকের মাঠে শুরু থেকেই চাপে পড়েছিল আল নাসর। ম্যাচের মাত্র ১২ মিনিটে গোলরক্ষক বেনতোর লাল কার্ড দেখায় বিপদ আরও বাড়ে। একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়া রোনালদোর দল প্রথমার্ধেই হজম করে দুটি গোল।

৩১ মিনিটে দোদার গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ১০ জনের আল নাসরের সামনে তখন ছিল কঠিন এক প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল নাসর। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর জোয়াও ফেলিক্সও সুযোগ পেয়েছিলেন, কিন্তু আল ইত্তিফাকের গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ান।

শেষ পর্যন্ত ৭৪ মিনিটে ম্যাচে নতুন প্রাণ ফেরান মানে। জোয়াও ফেলিক্সের পাস ধরে বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান কমান সেনেগালের ফরোয়ার্ড। মাত্র তিন মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি।

এরপর যেন বদলে যায় পুরো ম্যাচের চিত্র। একজন কম নিয়েও আল নাসরই আক্রমণে বেশি ধার দেখাতে থাকে। জয়ের জন্য মরিয়া দলটি শেষ পর্যন্ত সাফল্য পায় ৯০ মিনিটে।

দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে বল জালে পাঠান মানে। নিজের দ্বিতীয় গোল করে আল নাসরকে এনে দেন ৩–২ ব্যবধানের অবিশ্বাস্য জয়। শেষ বাঁশি বাজার পর ১০ জনের দলটি উদ্‌যাপন করে তিন পয়েন্ট।

তিন ম্যাচে তিন জয়, আল নাসরের পয়েন্ট এখন ৯। এই জয়ে আপাতত সৌদি লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে রোনালদোর দল। অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে ছয়ে আছে আল ইত্তিফাক।

জনপ্রিয়

২ গোলে পিছিয়েও ১০ জন নিয়ে রোনালদোর আল নাসরের অবিশ্বাস্য জয়

আপডেটের সময়: ০৪:০০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬