ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপ হতে যাচ্ছে। বাংলাদেশের সেই টুর্নামেন্টের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফা ও আয়োজকদের কাছ থেকে বাফুফে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বাফুফের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আসিয়ান কাপে ভারতের খেলার কথা ছিল। তবে ভারত সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে। তাই নাম প্রত্যাহার করে। এরপরই বাংলাদেশের সুযোগ আসে। ফিফা বাংলাদেশকে আগ্রহ আছে কি না জানতে চেয়েছিল। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে সম্মত দেয়। এরপর থেকে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক সম্মতির।

গত এক সপ্তাহ আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে। কোচ থমাস ডুলি হোমে টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে খেলতে সম্মতি দিয়েছিলেন। বাফুফের এই টুর্নামেন্ট খেলতে কোনো খরচই হবে না। তাই সবাই আগ্রহে ছিল কখন আসবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদন।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় ‘এ’ গ্রুপেই থাকার কথা তাদের। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। সেমিফাইনালে উঠলে এবং ম্যাচ জিতলেও রয়েছে বাড়তি অর্থ।

ট্যাগ:
জনপ্রিয়

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ

আপডেটের সময়: ০৭:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬