ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদোর একসঙ্গে পথচলা অনেক বছরের। ৪১ বছর বয়সেও সেই যাত্রা চলছে। এবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি। শুক্রবারের রাতটাও ব্যতিক্রম ছিল না। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এখন সর্বোচ্চ গোল তার। লিগের ইতিহাসে ট্রান্সফারমার্কেটের তথ্য মতে, আল নাসরের জার্সিতে তার গোল এখন ১০৪। আল তাওয়ুনের বিপক্ষে গোল করে রেকর্ডটি গড়েছেন রোনালদো। তাতে পেছনে ফেলেন মোহাম্মদ আল সাহলাউইর ১০৩ গোলকে।

রেকর্ড গড়ার রাতে আল নাসরকেও দারুণ এক জয় এনে দিয়েছেন রোনালদো। ৫০ মিনিটে করা তার গোলে ২-১ ব্যবধানের জয় পায় আল নাসর। লিগে টানা চতুর্থ জয়ের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল আল নাসর। ম্যাচের ১১ মিনিটে আল তাওয়ুনের গোলে লিড নিয়েছিল বাসেম মোহাম্মদ আলহুরাইজি।

বিরতির আগেই অবশ্য সমতায় ফেরে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদোরই স্বদেশী সামু কস্তা। পরে জয়সূচক গোল আসে রোনালদোর পা থেকে, যা আবার রেকর্ড গোল।

সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৯৭৮ গোল পেলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোল করতে ৪১ বছর বয়সী কিংবদন্তি ২২ গোল দূরে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দ্বিতীয়। প্রথম গোলটি করেন আল রিয়াদের বিপক্ষে।

জনপ্রিয়

গোল করেই নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো

আপডেটের সময়: ০১:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬