Close Menu
তথ্য বার্তা

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    Facebook X (Twitter) Instagram
    Trending
    • স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!
    • রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!
    • ৫৯ বছরে মা হলেন তিনি
    • উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা
    • যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না
    • তিনটি সহজ আমলেই জান্নাতের প্রতিশ্রুতি
    • বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন
    • অনিচ্ছায় গলার ভেতর পানি ঢুকলে কি রোজা ভাঙে?
    Sunday, March 15
    Facebook YouTube TikTok X (Twitter) Instagram WhatsApp
    তথ্য বার্তা
    Subscribe
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • শিক্ষাঙ্গন
    • ইসলাম ও জীবন
    • অন্যান্য
      • জবস
      • পরবাস
      • লাইফ স্টাইল
      • চিত্র বিচিত্র
    তথ্য বার্তা
    You are at:Home » বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন
    ইসলাম ও জীবন

    বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

    ToththobartaBy ToththobartaFebruary 9, 2026Updated:February 9, 2026No Comments3 Mins Read217 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্ব মুসলিমের বহুল প্রতীক্ষিত মাস পবিত্র রমজান। নামাজ, রোজা, দান-সদকা ও আত্মসংযম— এই মৌলিক ইবাদতগুলো সব দেশেই অভিন্ন এবং এতে কোনো ভিন্নতার সুযোগ নেই। তবে দেশ ও সংস্কৃতি ভেদে রমজান পালনের পরিবেশ ও রীতিতে দেখা যায় বৈচিত্র্য। কোথাও ইফতারের সময় কামানের গর্জনে জানান দেওয়া হয়, কোথাও আবার সেহরির আগে ঘুমন্ত রোজাদারদের জাগানো হয় ঢোলের তালে তালে। স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের ছোঁয়ায় রমজান এভাবেই হয়ে ওঠে প্রাণবন্ত ও বহুমাত্রিক।

    ইবাদতের পাশাপাশি বিভিন্ন দেশের নিজস্ব সামাজিক রীতি ও ঐতিহ্য রমজানকে দেয় আলাদা মাত্রা। বিশ্বের নানা প্রান্তে প্রচলিত এমনই সাতটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় রীতি তুলে ধরা হলো—

    ১. কামানের গোলায় ইফতারের সময় ঘোষণা

    রমজানের অন্যতম প্রাচীন ঐতিহ্য হলো ইফতারের সময় কামানের গোলার শব্দে জানান দেওয়া। ধারণা করা হয়, এই রীতির উৎপত্তি মিসরে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, মাগরিবের আজানের সময় একটি কামানের গোলা ছুড়ে ইফতারের সময় ঘোষণা করা হয়।

    ঘড়ি ও লাউডস্পিকারের প্রচলনের আগে কামানের মাধ্যমেই ইফতারের গণঘোষণা দেওয়া হতো। আজও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, জর্ডান, কাতার ও বাহরাইনে এই ঐতিহ্য টিকে আছে।

    ২. রঙিন ফানুসে রমজানের বার্তা

    মিসরের ঐতিহ্যবাহী রমজান লণ্ঠন—ফানুস—এখন মুসলিম বিশ্বের এক পরিচিত প্রতীক। রমজান এলেই মিসরের ঘরবাড়ি, রাস্তা, হোটেল, রেস্তোরাঁ ও বিপণিবিতান সাজানো হয় রঙিন ফানুসে। সময়ের সঙ্গে সঙ্গে এই আলোকসজ্জা বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে এবং রমজানের আনন্দ ও উৎসবের আবহ তৈরি করেছে।

    ৩. সেহরির সময় ঢোল বাজিয়ে জাগানো

    সেহরির সময় মানুষকে জাগাতে ঢোল বাজানোর প্রথা শত শত বছরের পুরোনো। আরব দেশগুলোতে যিনি এই দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় মেসাহারাতি। তুরস্কে তিনি পরিচিত দাভুলচু নামে, আর উপমহাদেশে পরিচিত সেহেরিওয়ালা হিসেবে।

    ভোরের আগে তারা ঢোল বাজিয়ে ও ছন্দে ছন্দে ডাক দিয়ে পাড়া-মহল্লা ঘুরে মানুষকে সেহরির জন্য জাগিয়ে তোলেন। তুরস্কে এই ঢোলবাদকেরা প্রায়ই উসমানি আমলের ঐতিহ্যবাহী পোশাক পরেন। ইন্দোনেশিয়ায় সেহরি ও ইফতারের সময় জানান দিতে ব্যবহৃত হয় বড় ঢোল, যা বেদুগ নামে পরিচিত।

    ৪. সেহরি ও ইফতারে নগর ঘোষক বা নাফার

    ঢোলের পাশাপাশি কিছু দেশে সেহরির বার্তা পৌঁছে দেন নগর ঘোষক। মরক্কোয় এদের বলা হয় নাফার। আধুনিক যোগাযোগব্যবস্থা চালু হওয়ার আগে তারা পাড়া-মহল্লা ঘুরে রোজা, সেহরি, নামাজের সময়সহ নানা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতেন। কোনো কোনো অঞ্চলে এই ভূমিকা মেসাহারাতির সঙ্গে মিলেও যায়।

    ৫. হাগ আল লায়লা

    সংযুক্ত আরব আমিরাতে রমজানের আগে পালিত হয় হাগ আল লায়লা। শাবান মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত এই উৎসবের মাধ্যমে শুরু হয় রমজানের কাউন্টডাউন। শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে বাড়ি বাড়ি গিয়ে গান গায় এবং মিষ্টি ও বাদাম সংগ্রহ করে। এই আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে দানশীলতা ও সামাজিক বন্ধনের শিক্ষা দেওয়া হয়।

    ৬. পূর্বপুরুষের স্মরণ ও সম্মিলিত স্নান

    বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়ায় রমজান ঘিরে রয়েছে নানা রীতি। এর মধ্যে অন্যতম নগাবুবুরিত। এতে ইফতারের আগে বিকেলের সময় বন্ধু ও পরিবারের সঙ্গে কাটানো হয়—পার্কে হাঁটা, ধর্মীয় আলোচনা শোনা কিংবা খাবারের দোকানে ভিড় করা এই রীতির অংশ।

    জাভা অঞ্চলে রমজানের শেষ দিকে আয়োজন করা হয় তাকবিরান মিছিল। তরুণেরা হাতে লণ্ঠন নিয়ে আল্লাহর প্রশংসায় তাকবির ধ্বনি দিতে দিতে রাস্তায় বের হন।

    রমজানের আগে পূর্বপুরুষদের কবর জিয়ারতের রীতি রয়েছে, যা নিয়াদরান নামে পরিচিত। জাকার্তাসহ বিভিন্ন এলাকায় এটি শ্রদ্ধা ও স্মরণের অংশ হিসেবে পালন করা হয়।

    এ ছাড়া রোজা শুরুর এক-দুদিন আগে পাডুসান নামে একটি প্রথা রয়েছে, যেখানে মানুষ প্রাকৃতিক ঝরনা, নদী বা জলাশয়ে সম্মিলিতভাবে গোসল করে আত্মশুদ্ধির অনুভূতি লাভ করে।

    ৭. চাঁদ রাত

    চাঁদ রাত অর্থ চাঁদের রাত। এটি দক্ষিণ এশিয়ায় ঈদুল ফিতরের আগের রাতের একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন। নতুন চাঁদ দেখার মাধ্যমে রমজানের সমাপ্তি এবং শাওয়াল মাসের সূচনা হয়।

    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মানুষ খোলা জায়গায় জড়ো হয়ে চাঁদ দেখেন, একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান। নারীরা মেহেদি লাগান, ঘরে ঘরে তৈরি হয় ঈদের মিষ্টি, আর শেষ মুহূর্তের কেনাকাটায় জমে ওঠে বাজার।

    দেশভেদে রমজানের রীতি ভিন্ন হলেও এর মূল চেতনা এক—সংযম, ইবাদত ও মানবিকতা। সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝেও পবিত্র রমজান সারা বিশ্বের মুসলমানদের এক সুতোয় বাঁধে।

    সূত্র: খালিজ টাইমস

    রমজান রোজা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅনিচ্ছায় গলার ভেতর পানি ঢুকলে কি রোজা ভাঙে?
    Next Article তিনটি সহজ আমলেই জান্নাতের প্রতিশ্রুতি
    Toththobarta
    • Website

    Related Posts

    যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না

    February 9, 2026

    তিনটি সহজ আমলেই জান্নাতের প্রতিশ্রুতি

    February 9, 2026

    অনিচ্ছায় গলার ভেতর পানি ঢুকলে কি রোজা ভাঙে?

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা

    February 5, 2026439 Views

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

    February 9, 2026411 Views

    ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

    February 8, 2026402 Views

    দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি ও ঘুষের অবসান ঘটানো হবে: জামায়াত আমির

    February 7, 2026382 Views
    Don't Miss
    আন্তর্জাতিক February 9, 2026

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    সচরাচর আমরা দেখি যেকোনো রেলস্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী পরিষেবা, কর্মীদের তদারকিসহ যাবতীয় কাজের…

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    ব্রেকিং নিউজ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত ঠিকানা।
    তথ্য বার্তা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সর্বশেষ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, বিনোদনসহ আরও নানা বিষয়ে সংবাদ পরিবেশন করি আপনাকে সবসময় আপডেট রাখতে।

    আমরা বর্তমানে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুক্ত।
    Email Us: info@toththobarta.com
    Contact: +৮৮০ ১৭১২-৫৫৮৮১৯

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    আমাদের নির্বাচিত

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    ইসরাইলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টেইন

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক

    বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

    আলোচিত খবর

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    February 9, 20260 Views

    রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

    February 8, 20261 Views

    নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় থেকেই যায় : সুজন সম্পাদক

    February 8, 20261 Views

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    February 9, 20261 Views
    © 2026 .তথ্যবার্তা Designed by Troyee Corp. Ltd.
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.