Close Menu
তথ্য বার্তাতথ্য বার্তা

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হিন্দু থেকে খ্রিস্টান, পরে ইসলাম : রাখি সাওয়ান্তের জীবনের নানা মোড়

    ইনফান্তিনোকে কড়া বার্তা উয়েফার

    কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

    Facebook X (Twitter) Instagram
    Trending
    • হিন্দু থেকে খ্রিস্টান, পরে ইসলাম : রাখি সাওয়ান্তের জীবনের নানা মোড়
    • ইনফান্তিনোকে কড়া বার্তা উয়েফার
    • কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার
    • কোথায় যাবে খানজাহান আলী মাজারের সেই কুমির, অপেক্ষা এই সিদ্ধান্তের
    • দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস
    • স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!
    • রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!
    • ৫৯ বছরে মা হলেন তিনি
    Wednesday, July 29
    Facebook YouTube TikTok X (Twitter) Instagram WhatsApp
    তথ্য বার্তাতথ্য বার্তা
    Subscribe
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • শিক্ষাঙ্গন
    • ইসলাম ও জীবন
    • অন্যান্য
      • জবস
      • পরবাস
      • লাইফ স্টাইল
      • চিত্র বিচিত্র
    তথ্য বার্তাতথ্য বার্তা
    You are at:Home » কোথায় যাবে খানজাহান আলী মাজারের সেই কুমির, অপেক্ষা এই সিদ্ধান্তের
    জেলার খবর

    কোথায় যাবে খানজাহান আলী মাজারের সেই কুমির, অপেক্ষা এই সিদ্ধান্তের

    ToththobartaBy ToththobartaJuly 29, 2026Updated:July 29, 2026No Comments3 Mins Read100 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। এর পর থেকে সেটি বন বিভাগের তত্ত্বাবধানে আছে। সম্প্রতি তোলাছবি: সংগৃহীত

    বাগেরহাটের খানজাহান আলী (রহ.)–এর মাজারের দিঘি থেকে সরিয়ে আনা মাদি কুমিরটিকে কোথায় রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সাফারি পার্ক বা অন্য উপযুক্ত স্থানে স্থানান্তরের প্রস্তাব বন বিভাগ গত মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

    একই সঙ্গে দুটি কুমির চেয়ে জেলা প্রশাসনের কাছে করা মাজার কর্তৃপক্ষের একটি আবেদনও গত সপ্তাহে বন বিভাগের হাতে এসেছে। গত বছরের আগস্টে আবেদনটি করা হয়েছিল। আইন অনুযায়ী মতামতের জন্য সেটিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

    গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানান বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল।

    নির্মল কুমার পাল বলেন, কুমিরটি বর্তমানে সুস্থ আছে এবং খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে আছে। তবে এ ধরনের কেন্দ্রে কোনো বন্য প্রাণী দীর্ঘ মেয়াদে রাখা যায় না। তাই প্রাণীটিকে বৃহত্তর আবাসস্থলে স্থানান্তরের বিষয়ে ঢাকার বন সংরক্ষক, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলে গত মাসেই চিঠি পাঠানো হয়েছে। তাঁর কথা, ‘কুমিরটিকে সাফারি পার্ক বা অন্য উপযুক্ত স্থানে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চেয়েছি। সিদ্ধান্ত পেলেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

    বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে সর্বশেষ একটি কুমির টিকে ছিল

    কুমিরটিকে আবার মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে এই বন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসন বা মাজার কর্তৃপক্ষ বন বিভাগকে এ বিষয়ে নতুন করে কিছু জানায়নি। তবে কুমিরটি সরিয়ে আনার আগেই গত বছরের আগস্টে মাজার কর্তৃপক্ষ দুটি কুমির চেয়ে আবেদন করেছিল।

    সেই আবেদন এত দিন পরে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের হাতে এসেছে। তবে আইন ও বিধিমালা অনুযায়ী এ ধরনের বন্য প্রাণী পালনের অনুমতি দেওয়া হয় না। বিষয়টি দেখভাল করে ঢাকার বন সার্কেল অফিস। তাই আবেদনটি সেখানে পাঠানো হয়েছে।

    দিঘি থেকে সরিয়ে আনার পর প্রায় দুই মাস কুমিরটি কোনো খাবার খায়নি। এ বিষয়ে অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে বন বিভাগ। বিশেষজ্ঞদের মতে, বন্দী অবস্থায় কুমির দীর্ঘদিন না খেলেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই এবং জোর করে খাওয়ানোরও দরকার নেই।

    শুরুতে বন বিভাগের পক্ষ থেকে কুমিরটিকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে প্রাণীটি এখনো কিছু খায়নি। এ বিষয়ে নির্মল কুমার পাল বলেন, ‘ক্যাপটিভ (বন্দী) অবস্থায় কুমির অনেক সময় খাবার খায় না। দুই-চার মাস, এমনকি এক-দুই বছর পর্যন্তও না খেয়ে থাকতে পারে।’

    ১ জুন খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘিতে সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে যায় ওই কুমির। ওই ঘটনায় শিশুটির মৃত্যু হলে জননিরাপত্তার বিষয়টি সামনে আসে। পরদিন রাতে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
    পরে ৩ জুন জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যায়। এর পর থেকে প্রাণীটি বন বিভাগের তত্ত্বাবধানে আছে।

    সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার পর কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়

    বন বিভাগের তথ্য মতে, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৪০০ থেকে ৫০০ কেজি।

    বাংলাদেশে মিঠাপানির কুমির সংরক্ষণ সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০০০ সালে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে মিঠাপানির কুমির বিলুপ্ত ঘোষণা করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে কয়েকটি মিঠাপানির কুমির উদ্ধার হয়েছে।

    খুলনা বিভাগ বাগেরহাট মাজার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস
    Next Article কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার
    Toththobarta
    • Website

    Related Posts

    উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    February 8, 2026

    রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

    February 8, 2026

    আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা

    February 5, 2026441 Views

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

    February 9, 2026413 Views

    ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

    February 8, 2026402 Views

    দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি ও ঘুষের অবসান ঘটানো হবে: জামায়াত আমির

    February 7, 2026382 Views
    Don't Miss
    বিনোদন July 29, 2026

    হিন্দু থেকে খ্রিস্টান, পরে ইসলাম : রাখি সাওয়ান্তের জীবনের নানা মোড়

    বলিউডের আলোচিত অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্ত বলিউডের আলোচিত অভিনেত্রী ও রিয়েলিটি শো…

    ইনফান্তিনোকে কড়া বার্তা উয়েফার

    কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

    কোথায় যাবে খানজাহান আলী মাজারের সেই কুমির, অপেক্ষা এই সিদ্ধান্তের

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    ব্রেকিং নিউজ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত ঠিকানা।
    তথ্য বার্তা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সর্বশেষ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, বিনোদনসহ আরও নানা বিষয়ে সংবাদ পরিবেশন করি আপনাকে সবসময় আপডেট রাখতে।

    আমরা বর্তমানে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুক্ত।
    Email Us: info@toththobarta.com
    Contact: +৮৮০ ১৭১২-৫৫৮৮১৯

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    আমাদের নির্বাচিত

    দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা, ঢাকায় বৃষ্টি-বজ্রপাতের আভাস

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    ইসরাইলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টেইন

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক

    আলোচিত খবর

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    February 9, 20260 Views

    রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

    February 8, 20261 Views

    নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় থেকেই যায় : সুজন সম্পাদক

    February 8, 20261 Views

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    February 9, 20261 Views
    © 2026 .তথ্যবার্তা Designed by Troyee Corp. Ltd.
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.