ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনিকে প্রিজন ভ্যানে করে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়েছে। তার কয়েক মিনিট আগে ফ্রিজার ভ্যানে করে তৌফীক নাওয়াজের মরদেহও একই পথে রওয়ানা হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সোয়া ১২টার পর ঘটে এই দৃশ্য।

স্বামীর শেষকৃত্যে অংশ নিতে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে ঢাকায় আনা হয় দীপু মনিকে। সকাল সোয়া ৮টায় তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। কিছুক্ষণ পর তৌফীক নাওয়াজের মরদেহও ওই বাসায় নেওয়া হয়। বাসার নিচের গ্যারেজে ফ্রিজার ভ্যানে রাখা হয় মরদেহ।

ফ্রিজার ভ্যানের পাশেই ফ্লোরে কাপড় পেতে স্থানীয় বশির উদ্দিন রোড মসজিদের মুয়াজ্জিনসহ পাঁচজনকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এ সময় পুলিশকে বাড়িটি ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ওই বাড়িতে যারা যাচ্ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

জনপ্রিয়

ফ্রিজার ভ্যানে স্বামীর মরদেহ, পেছনে প্রিজন ভ্যানে দীপু মনি

আপডেটের সময়: ০৩:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬