ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

চার বছর পর ওটিটিতে রোশান-পূজার ‘সাইকো’

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় চার বছর পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের সামনে এসেছে জিয়াউল রোশান ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি সম্প্রতি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সুযোগ না পাওয়া দর্শকরাও এখন ঘরে বসে এটি দেখার সুযোগ পাচ্ছেন।

‘সাইকো’র গল্পের কেন্দ্রে রয়েছে দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর মেয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি জমকালো অনুষ্ঠান চলাকালে হঠাৎ অপহৃত হয় সে। ঘটনাটি ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। শুরুতে ধারণা করা হয়, রাজনৈতিক বিরোধ বা পুরোনো শত্রুতার জেরেই হয়তো এই অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসতে থাকে ভিন্ন সব তথ্য।

অপহরণের রহস্য অনুসন্ধানের একপর্যায়ে গল্পে যুক্ত হয় এক রহস্যময় যুবক। তার আচরণ, কর্মকাণ্ড ও মানসিকতার মধ্যে অস্বাভাবিকতার ছাপ স্পষ্ট। আর সেখান থেকেই গল্পে যোগ হয় নতুন মাত্রা। অপহরণের পেছনের আসল ঘটনা কী, রহস্যময় যুবকটির সঙ্গে এর সম্পর্কই বা কোথায়—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় সিনেমার কাহিনি।

অ্যাকশন, রহস্য ও সাসপেন্সের সমন্বয়ে নির্মিত সিনেমাটিতে দর্শকদের জন্য রাখা হয়েছে একাধিক টুইস্ট। রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও অপরাধের নানা দিকও গল্পে উঠে এসেছে।

২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সাইকো’। মুক্তির সময় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার দীর্ঘ চার বছর পর ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আবারও আলোচনায় এসেছে।

জিয়াউল রোশান ও পূজা চেরীর পাশাপাশি সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত ও ফারহান খান রিও।

জনপ্রিয়

চার বছর পর ওটিটিতে রোশান-পূজার ‘সাইকো’

আপডেটের সময়: ১২:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬