ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ১৭

নেপালে তিব্বত সীমান্তের কাছে ভয়াবহ বন্যায় আজ বুধবার ৩৮৪ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব পর্যটকের বেশির ভাগই বিদেশি বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড। এদিকে পুলিশ ১৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

পর্যটন বোর্ড বলেছে, ভ্রমণ সংস্থা ও কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী তারা বন্যাকবলিত এলাকায় ৩৮৪ পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি শনাক্ত করেছে। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি আর ৯৩ জন নেপালের নাগরিক।

নিখোঁজ পর্যটকদের অবস্থান শনাক্ত করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পর্যটন বোর্ড জানিয়েছে।

এদিকে নেপালের পুলিশ বিবিসিকে বলেছে, ভয়াবহ এ বন্যার পর আজ সকালে বিভিন্ন জেলা থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয়

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ১৭

আপডেটের সময়: ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬