ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

  • নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 16

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে স্পিকারের শোক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি পর্যটক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। একই সঙ্গে বন্যাকবলিত জনগোষ্ঠীর জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহে নেপালকে ৫ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

গিরং সীমান্তপথ চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র। ফলে বন্যা ও ভূমিধসের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তৎপরতা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

জনপ্রিয়

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

আপডেটের সময়: ০১:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬