ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারির মৃত্যু

  • বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: ০২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 14

হলিউডের জনপ্রিয় অভিনেতা টিম কারি আর নেই। ৮০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের টলুকা লেকের নিজ বাড়িতে মঙ্গলবার (২৫ আগস্ট) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্সিয়া হারউইটজ।

বিবিসি থেকে জানা যায়, ১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেয়া টিম কারি পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন। তবে দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৫ সালের কালজয়ী মিউজিক্যাল সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এর আলোচিত চরিত্র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার হিসেবে। এর আগে ১৯৭৩ সালে মঞ্চনাটকেও একই চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

টিম কারির ক্যারিয়ারের আরেক স্মরণীয় চরিত্র ছিল স্টিফেন কিংয়ের ‘ইট’-এর ১৯৯০ সালের টিভি সংস্করণের ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। এছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন টু’, ‘কঙ্গো’, ‘স্ক্যারি মুভি টু’ ও ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মঞ্চেও ছিল তার সমান দাপট। ব্রডওয়ের ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান তিনি। ২০১২ সালে বড় ধরনের স্ট্রোকের পর হুইলচেয়ারে চলাফেরা করতে হলেও অভিনয় ও ভয়েস অ্যাক্টিং চালিয়ে যান কারি। ২০২৫ সালে প্রকাশ করেন আত্মজীবনী ‘ভ্যাগাবন্ড’।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও ভক্তরা শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা লুক ইভান্স তাকে সাহসী ও অনন্য প্রতিভার অধিকারী বলে স্মরণ করেন। বিনোদনজগতে বহুমুখী অভিনয়, অনন্য কণ্ঠস্বর ও স্মরণীয় চরিত্রের জন্য টিম কারি দীর্ঘদিন দর্শকের মনে বেঁচে থাকবেন।

জনপ্রিয়

কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারির মৃত্যু

আপডেটের সময়: ০২:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬