ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

দ্বিতীয় দিনে আয় কমল যশের সিনেমার

  • বিনোদন ডেস্ক
  • আপডেটের সময়: ০৪:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 16

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি প্রথম দিনে দারুণ ব্যবসা করলেও দ্বিতীয় দিনে আয় অনেকটাই কমেছে। তবে নেতিবাচক রিভিউ, ট্রল ও মিমের মাঝেও বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দ্বিতীয় দিনে দুপুর ২টা পর্যন্ত ভারতে ৬ কোটি৭৯ লাখ রুপি নেট আয় করেছে ‘টক্সিক’। ভাষাভিত্তিক আয়ে হিন্দি সংস্করণ সবচেয়ে ভালো করছে। এরপর রয়েছে কন্নড় ও তেলুগু সংস্করণ।

এর আগে মুক্তির প্রথম দিনেই বড় চমক দেখায় সিনেমাটি। প্রথম দিনে ভারতে ১০১.১০ কোটি রুপি নেট আয় করে ‘টক্সিক’, আর বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১৪০ কোটি রুপি। প্রথম দিনে হিন্দি সংস্করণ থেকে আসে ৫৫ কোটি এবং কন্নড় সংস্করণ থেকে ২৩ কোটি রুপি। তবে দ্বিতীয় দিনের আয়ে ‘টক্সিক’ পিছিয়ে পড়েছে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’-এর তুলনায়। সিনেমাটি দ্বিতীয় দিনে ৮০ কোটি৭২ লাখ রুপি আয় করেছে।

‘টক্সিক’ নিয়ে সমালোচকদের অভিযোগ, সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য এবং আবেগের ঘাটতি রয়েছে। তবুও সপ্তাহান্তে দর্শক বাড়লে সিনেমাটি ব্যবসা আবার গতি পেতে পারে। এখন দেখার বিষয়, প্রথম দিনের সাফল্যের পর ‘টক্সিক’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতদূর যেতে পারে।

জনপ্রিয়

দ্বিতীয় দিনে আয় কমল যশের সিনেমার

আপডেটের সময়: ০৪:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬