ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

ভোট দেখতে আসছেন ৫০০ বিদেশি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ব্রিফিং করবে ইসি

ন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরবে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ এ প্রসঙ্গে জানান, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জনের মতো প্রতিনিধি বাংলাদেশে আসবেন। তাদের অবস্থান ও তথ্য সংগ্রহের সুবিধার্থে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। বিদেশি প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ইসির জনসংযোগ বিভাগ।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই চার্টার নিয়ে দেশব্যাপী গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখেই ইসি এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে।

ট্যাগ:
জনপ্রিয়

ভোট দেখতে আসছেন ৫০০ বিদেশি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারি ব্রিফিং করবে ইসি

আপডেটের সময়: ১০:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬