ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

প্যারিস টেক্সওয়ার্ল্ড ২০২৬ প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়ন

পোশাক শিল্পে উজ্জ্বল হাতছানি

ইউরোপের অন্যতম বৃহৎ ফ্যাব্রিক ও গার্মেন্টস সোর্সিং প্রদর্শনী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস স্প্রিং এডিশন ২০২৬-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক এ বাণিজ্য মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণকে রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার হাতছানি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্যারিসের লো-বুর্জে এলাকার পার্ক দে এক্সপোজিশনে আয়োজিত প্রদর্শনীর হল-৩ এ অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা। এ সময় প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। ইউরোপীয় বাজারে রপ্তানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

এবার ইপিবির সমন্বয়ে ১৮টি বাংলাদেশি প্রতিষ্ঠান টেক্সওয়ার্ল্ডে অংশ নিয়েছে। এছাড়া নিজস্ব উদ্যোগেও কয়েকটি প্রতিষ্ঠান সরাসরি প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার মিজানুর রহমান জানান, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহিত করতে স্টল ফিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তার জন্য ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকির ব্যবস্থা রয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া সিরাজ অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের তৈরি পোশাক শিল্প ইউরোপীয় বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে—এমন আলোচনা বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ ক্ষেত্রে ইউরোপীয় বাজারে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিক তৎপরতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৪০টি দেশের দেড় হাজারের বেশি ফ্যাব্রিক ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরছে।

জনপ্রিয়

প্যারিস টেক্সওয়ার্ল্ড ২০২৬ প্রদর্শনীতে বাংলাদেশ প্যাভিলিয়ন

আপডেটের সময়: ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬