ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মরম আলী বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঝুমা আক্তার (৩০) সেখানে গিয়ে ঘটনা দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিশুটির বাবা তাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে ১৭ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় ছাতক থানায় মামলা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

জনপ্রিয়

২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬