ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

রংপুরে যুবককে গলা কেটে হত্যা, মরদেহ মিলল নির্জন সড়কে

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবু বক্কার সিদ্দিক (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর তাঁর মরদেহ একটি নির্জন সড়কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন সড়ক থেকে সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যার পর নিজ বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান সিদ্দিক। বাজারটির পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম। রাত নয়টার দিকে স্বজনেরা খবর পান, চরচতুরা গ্রামের একটি নির্জন সড়কে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় ও মুখে কুপিয়ে এবং গলা কেটে ফেলে রাখা হয়েছে। পরে খবর পেয়ে হারাগাছ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, আবু সিদ্দিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

জনপ্রিয়

রংপুরে যুবককে গলা কেটে হত্যা, মরদেহ মিলল নির্জন সড়কে

আপডেটের সময়: ০১:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬