ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে সংসদ সদস্য

  • নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: ০৫:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 15

প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বাতিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও আগের ডিজিটাল মিটার বহাল রাখার দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন করেছেন নাগরিক অধিকার ফোরামের নেতা–কর্মীরা। পরে নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম সংসদে বিষয়টি উত্থাপনের আশ্বাস দিলে অনশন ভাঙেন তাঁরা।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। গণ–অনশন চলাকালে বেলা পৌনে একটার দিকে সেখানে এসে আন্দোলনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান সংসদ সদস্য আবুল কালাম।

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ৭৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ খাতের দুর্নীতির দায় গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই গণ–অনশনের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান (ইসমাইল)। তিনি বলেন, প্রিপেইড মিটার এখন গ্রাহকদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। এই মিটার বাতিল ও প্রত্যাহার করতে হবে। প্রিপেইড মিটারের স্ল্যাবের (আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে প্রিপেইড মিটারের বিল কাটার প্রক্রিয়া) নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত অর্থ প্রত্যাহারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এই গণ–অনশনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (মাসুম)। তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী তাঁদের দাবির সঙ্গে একাত্ম। তাঁরা প্রিপেইড মিটার লাগাবেন না। পাড়া–মহল্লায় যেখানেই প্রিপেইড মিটার স্থাপনের জন্য আসা হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। প্রিপেইড মিটার স্থাপনের ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি।

গণ–অনশনে বক্তারা বলেন, যেসব গ্রাহকের আগের ডিজিটাল মিটার খুলে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, তাঁদের আগের মিটার পুনঃস্থাপন করতে হবে। প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বাতিল করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে ১১ আগস্ট একই দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল করেছিল নাগরিক অধিকার ফোরাম। ওই কর্মসূচি থেকে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ গণ–অনশন কর্মসূচি পালন করা হয়।

গণ–অনশন চলাকালে নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রেসক্লাব প্রাঙ্গণে আসেন। তিনি প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। শহরের একজন বাসিন্দা হিসেবে তিনিও এ বিষয়ে ভুক্তভোগী। তবে প্রিপেইড মিটার স্থাপন সরকারি নীতিনির্ধারণের বিষয় হওয়ায় তিনি বিষয়টি সরকারের কাছে ও জাতীয় সংসদে তুলে ধরবেন বলে জানান।

আবুল কালাম বলেন, ‘আশা করি, সরকার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেবে।’ চলতি সংসদ অধিবেশনেই আন্দোলনকারীদের দাবির বিষয়টি তিনি সংসদে উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান। পরে তাঁর আহ্বানে আন্দোলনকারীরা পানি পান করে গণ–অনশন ভাঙেন।

জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে সংসদ সদস্য

আপডেটের সময়: ০৫:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬