ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

রিকশাকে পাশ কাটাতে গিয়ে প্রাণ গেল সেনাসদস্য ও তার স্ত্রীর

  • নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: ০৩:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 3

ঝিনাইদহের শহরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাসডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য সোহেল কাজী নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তুলি খাতুন (২৩) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাওয়ার পথে বাইপাস এলাকায় একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতি সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি বাস তাদের চাপা দেয়। এ সময় তুলি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সেনাসদস্য সোহেলকে ফায়ার সার্ভিস উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ-এ (সম্মিলিত সামরিক হাসপাতাল) স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্য সোহেল কাজী দুপুরে যশোরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘাতক বাসটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

রিকশাকে পাশ কাটাতে গিয়ে প্রাণ গেল সেনাসদস্য ও তার স্ত্রীর

আপডেটের সময়: ০৩:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬