ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা

বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। ৫৪ বছর বয়সে বিয়ে করার এ খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী হুমায়রা বিয়ের খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে ছবিগুলোয় তার স্বামীর মুখ স্পষ্ট নয়।

এ অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘কখনো কখনো আমরা নিজেদের জন্য একভাবে পরিকল্পনা করি, কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু পরিকল্পনা করে রাখেন আমাদের জন্য।’ সৃষ্টিকর্তার ওপর বিশ্বাসের কথাও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘যখন সৃষ্টিকর্তা কিছু ঘটানোর জন্য নির্দেশ দেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও বেশ সহজ করে দেন।’

এদিকে হুমায়রা তার বিয়ে হওয়া এবং নতুন জীবন শুরুর কথা জানানোর পর তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

উল্লেখ্য, পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ হুমায়রা। কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত তিনি।

হুমায়রা অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলো হচ্ছে ‘গোহর-ই-নায়াব’, ‘জুগনু’, ‘গুল-ই-রানা’, ‘ঝুট’, ‘আইক থি রানিয়া’, ‘মেরে হামদাম’, ‘দিওয়াঙ্গি’, ‘ইশক জাহে নসীব’, ‘মেরা রব ওয়ারিস’, ‘মেহর পোশ’, ‘বান্নো’, ‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্না মেহ রুম’ ও ‘জান্না সেরুম’।

জনপ্রিয়

৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা

আপডেটের সময়: ০৩:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬