ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নিহতের অপরসঙ্গী যুবক।

বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিমও (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাইফগার্ডের বরাতে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সকলে লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না নিয়ে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। এদের মাঝে তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে। তবে, ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।

তিনি আরও জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনা স্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর সহযাত্রী ইব্রাহিমকে নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সী-সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন।

এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। তারা কক্সবাজার আসছেন।

জনপ্রিয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, সঙ্গী নিখোঁজ

আপডেটের সময়: ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬