ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

অবশেষে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু

ভিসা জটিলতা ও নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও সব বাধা দূর হয়েছে এখন; বর্তমানে পুরোদমে কাজ চালাচ্ছে ‘প্রিন্স’ টিম। চলচ্চিত্রটির প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে বিলম্ব হওয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। 

আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য থাকায় সময় বাঁচাতে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। তবে গল্পের প্রয়োজনে ভারতের লোকেশনগুলো অপরিহার্য ছিল বলে শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার অপেক্ষা করছিলেন নির্মাতারা।

ভারতে শুটিং শুরু হলেও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে রাজি নন পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মুহূর্তে নির্মাতাদের সম্পূর্ণ মনোযোগ কাজ দ্রুত শেষ করার ওপর। কোনো প্রকার বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি ঠিক রাখতে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের একটি বড় অংশ শেষ করেই বড় কোনো ঘোষণা বা বিস্তারিত তথ্য জানাবেন তারা।

ভিসা জটিলতায় শুটিং পেছালেও সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে উৎসবের বড় চমক। এখন ভারতে নিরবচ্ছিন্নভাবে কাজ শেষ করতে পারলে নির্দিষ্ট সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

অবশেষে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং শুরু

আপডেটের সময়: ০৮:৫৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬