ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

গ্ল্যামারাস লুকে চমকে দিলেন মিম

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো দর্শক-ভক্তদের মুগ্ধ করেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগেই বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন মিম; যেখানে নিজেকে ফের মেলে ধরেছেন এক গ্ল্যামারাস লুকে। 

রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে বেশ সাড়া ফেলে মিমের ভক্তমহলে। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্তদের।

ছবিগুলোতে মিমকে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন নায়িকা। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।

মিমের এই লুক দেখে নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেন, মন্তব্য ঘর ভরে যায় ভালোবাসা ও প্রশংসায়। বর্তমানে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

বর্তমানে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘মালিক’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের বড় আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার কাজ চলছে। 

জনপ্রিয়

গ্ল্যামারাস লুকে চমকে দিলেন মিম

আপডেটের সময়: ১০:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬