Close Menu
তথ্য বার্তা

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    Facebook X (Twitter) Instagram
    Trending
    • স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!
    • রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!
    • ৫৯ বছরে মা হলেন তিনি
    • উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা
    • যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না
    • তিনটি সহজ আমলেই জান্নাতের প্রতিশ্রুতি
    • বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন
    • অনিচ্ছায় গলার ভেতর পানি ঢুকলে কি রোজা ভাঙে?
    Sunday, March 15
    Facebook YouTube TikTok X (Twitter) Instagram WhatsApp
    তথ্য বার্তা
    Subscribe
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • শিক্ষাঙ্গন
    • ইসলাম ও জীবন
    • অন্যান্য
      • জবস
      • পরবাস
      • লাইফ স্টাইল
      • চিত্র বিচিত্র
    তথ্য বার্তা
    You are at:Home » আইফোন বিক্রিতে নতুন আয়ের রেকর্ড গড়ল অ্যাপল
    বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

    আইফোন বিক্রিতে নতুন আয়ের রেকর্ড গড়ল অ্যাপল

    ToththobartaBy ToththobartaFebruary 9, 2026No Comments2 Mins Read212 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আইফোন বিক্রিতে অ্যাপল নতুন একটি ইতিহাস তৈরি করেছে  সর্বশেষ প্রান্তিকে আইফোন থেকে আয় হয়েছে ৮৫.৩ বিলিয়ন ডলার, যা আইফোনের ইতিহাসে এক প্রান্তিকে সর্বোচ্চ আয়।

    ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানায় অ্যাপল। পুরো সময়জুড়ে কোম্পানির মোট আয় ছিল ১৪৩.৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি।

    অ্যাপলের CEO টিম কুক বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, আইফোনের চাহিদা ছিল অবিশ্বাস্যরকম বেশি। তার মতে, এটা আমাদের সবচেয়ে শক্তিশালী আইফোন লাইনআপ। জনপ্রিয়তার দিক থেকেও এটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

    তবে সাফল্যের সঙ্গে কিছু সমস্যা ছিল। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিরির নতুন সংস্করণ চালু হতে দেরি হয়েছে, কিন্তু তার পরেও বিক্রি কমেনি।

    আইফোন ১৭ সিরিজ এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেস মডেলেই ‘প্রো’ সংস্করণের কিছু ফিচার দেওয়া হয়েছে, যেমন অলওয়েজ-অন ডিসপ্লে এবং উচ্চ রিফ্রেশ রেটের স্ক্রিন।

    ‘আইফোন এয়ার’ মডেলের বিক্রি কিছুটা প্রত্যাশার চেয়ে কম হলেও, তা মোট বিক্রিতে তেমন প্রভাব ফেলেনি।

    তবে চাহিদার কারণে সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। টিম কুক জানিয়েছেন, আইফোন ১৭-এর উচ্চ চাহিদার কারণে সরবরাহ সীমিত হয়ে পড়েছে, বিশেষত চিপ তৈরির জন্য উন্নত প্রযুক্তির সরবরাহে চাপ রয়েছে।

    অন্যদিকে, অ্যাপলের সেবাভিত্তিক আয়ও বেড়েছে। অ্যাপল মিউজিক, আইক্লাউড, অ্যাপল টিভি প্লাসসহ অন্যান্য সাবস্ক্রিপশন সেবায় আয় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ম্যাক কম্পিউটার ও ওয়্যারেবল পণ্যের আয় কিছুটা কমেছে।

    অ্যাপলের নতুন লক্ষ্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী মাসগুলোতে সিরি নতুন এআই ফিচার সহ বাজারে আসবে। এ কাজে গুগলের সঙ্গে সহযোগিতা করছে অ্যাপল, এবং গুগলের জেমিনি এআই মডেলের বিশেষ সংস্করণ ব্যবহার করা হবে সিরির উন্নত সংস্করণে।

    এছাড়া, অ্যাপল একটি এআই স্টার্টআপ কিউ.এআই কিনতে যাচ্ছে, যার দাম প্রায় ২ বিলিয়ন ডলার হতে পারে। এই স্টার্টআপের প্রযুক্তি ভবিষ্যতে অ্যাপলের ডিভাইসে ব্যবহার হতে পারে, বিশেষ করে হেডফোন বা চশমায়। তাদের পেটেন্টে এমন প্রযুক্তির ইঙ্গিত রয়েছে যা মুখের সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে নির্দেশ দেওয়া যাবে।

    এছাড়া, সিরিকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ এআই চ্যাটবটে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যা আইফোন ও ম্যাক ডিভাইসে অন্তর্ভুক্ত থাকবে। শোনা যাচ্ছে, সিরির জন্য আলাদা একটি এআই ভিত্তিক ওয়েব সার্চ টুলও তৈরি করছে অ্যাপল।

    আইফোন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
    Next Article ফাঁস হয়েছে ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য
    Toththobarta
    • Website

    Related Posts

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক

    February 9, 2026

    ফাঁস হয়েছে ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য

    February 9, 2026

    দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা

    February 5, 2026439 Views

    ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

    February 9, 2026411 Views

    ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

    February 8, 2026402 Views

    দেশের দায়িত্ব পেলে চাঁদাবাজি ও ঘুষের অবসান ঘটানো হবে: জামায়াত আমির

    February 7, 2026382 Views
    Don't Miss
    আন্তর্জাতিক February 9, 2026

    স্টেশনমাস্টারের দায়িত্বে বিড়াল!

    সচরাচর আমরা দেখি যেকোনো রেলস্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী পরিষেবা, কর্মীদের তদারকিসহ যাবতীয় কাজের…

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    ৫৯ বছরে মা হলেন তিনি

    উচ্চ বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    ব্রেকিং নিউজ, বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও নির্ভরযোগ্য তথ্যের বিশ্বস্ত ঠিকানা।
    তথ্য বার্তা বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সর্বশেষ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, বিনোদনসহ আরও নানা বিষয়ে সংবাদ পরিবেশন করি আপনাকে সবসময় আপডেট রাখতে।

    আমরা বর্তমানে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য উন্মুক্ত।
    Email Us: info@toththobarta.com
    Contact: +৮৮০ ১৭১২-৫৫৮৮১৯

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    আমাদের নির্বাচিত

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    ইসরাইলি গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এপস্টেইন

    ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক

    বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না

    আলোচিত খবর

    ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।

    February 9, 20260 Views

    রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত পুলিশ

    February 8, 20261 Views

    নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় থেকেই যায় : সুজন সম্পাদক

    February 8, 20261 Views

    রাশিয়ার দ্বীপে দেখা গেল ‘দুটি সূর্য’!

    February 9, 20261 Views
    © 2026 .তথ্যবার্তা Designed by Troyee Corp. Ltd.
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.