ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল

ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। এর অংশ হিসেবে বুধবার দুই পক্ষ ফিলিস্তিনে একটি ২০০ শয্যার আধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসেবা ও একটি ট্রমা সেন্টার থাকবে।

এদিকে ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ভারতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এ সমর্থনের কথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ফিলিস্তিনের অন্যতম প্রত্যাশা হলো, ভারত যেন ভবিষ্যতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে একটি দেশ হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের ফিলিস্তিন সফরের সময় আরো একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার ভেতরে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে মুদ্রণ খাতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

জনপ্রিয়

ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, হবে ২০০ শয্যার হাসপাতাল

আপডেটের সময়: ০১:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬