ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। 

মাছুমের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে।মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন।

নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি।

মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেটের সময়: ০৪:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬