ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট Logo নতুন মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী Logo অভিবাসন নীতির পক্ষে কথা বলা মাইলোকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র Logo আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি Logo নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫ Logo সংসদের সামনে ছিনতাইকারীর ব্যাগ টানে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ Logo সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো কার্যক্রম শুরু Logo চুক্তি নিয়ে বিরোধে সালিশের সুযোগ থাকলে রিট চলবে না

ইনফান্তিনোকে কড়া বার্তা উয়েফার

‘ফুটবল বিক্রির কোনো অধিকার নেই ফিফার’

জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি হওয়ার পর থেকেই ফিফার সঙ্গে সম্পর্কটা ভালো নয় উয়েফার। এবারের বিশ্বকাপে যেমন ফিফার অনেক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

এবার ফিফার আরেকটি বিষয় নিয়ে কড়া প্রতিবাদ করেছে উয়েফা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিফা আগামী বিশ্বকাপ থেকে নাকি বেসরকারি বিনিয়োগ নেওয়ার চিন্তা-ভাবনা করছে। এমন সংবাদ প্রকাশ্যে আসতেই উয়েফা স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়।

উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘এটি এমন এক সিদ্ধান্ত যা সীমা অতিক্রম করে।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কখনোই সীমা অতিক্রম করা উচিত নয়। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে উয়েফা। প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সকল অংশীদারের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ। কেনাবেচার কোনো পণ্য নয় ফুটবলের সত্ত্বা ও পরিচালনা ব্যবস্থা।

বিশেষ করে কারা আর্থিকভাবে লাভবান হচ্ছে সে বিষয়ে যখন কোনো স্বচ্ছতাই নেই। আমরা কেউই ফুটবলের মালিক নই। ফুটবল বিক্রি করার কোনো অধিকার নেই ফিফার।’

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সদস্য দেশগুলোর অনুমোদন নিয়ে ফুটবলের উন্নয়নে বেসকারি সংস্থা থেকে ১০ বিলিয়ন ডলার অর্থ তোলার পরিকল্পনা ফিফার। পরে তাদের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ পরিচালনা করা হবে।

আর ফিফার কাছেই টুর্নামেন্ট পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়নের জন্যই ফিফার এমন পরিকল্পনা বলে জানান ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেছেন, ‘আমাদের কাজ হলো ফুটবলের বাকি অংশ যেন বিশ্বকাপের সঙ্গে সমৃদ্ধ হতে পারে তা নিশ্চিত করা। পৃথিবীর প্রতিটি প্রান্তে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করার মধ্যেই ফিফার অস্তিত্ব নিহিত।’

ফিফার মতে, থার্ড পার্টিকে যুক্ত করতে পারলে ফুটবলের উন্নয়নে প্রতিটি সদস্য দেশ এককালীন মূলধন হিসেবে সর্বোচ্চ ২ কোটি ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পাবে। তবে অনেকের মতে, বিশ্বকাপের নিয়ন্ত্রণ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে।

ট্যাগ:
জনপ্রিয়

ইনফান্তিনোকে কড়া বার্তা উয়েফার

আপডেটের সময়: ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬